পাবিপ্রবিতে দ্বিতীয় মেয়াদে ছাত্র উপদেষ্টা হলেন ড. সমীরন কুমার সাহা

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৮ PM
অধ্যাপক ড.সমীরন কুমার সাহা

অধ্যাপক ড.সমীরন কুমার সাহা © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সমীরন কুমার সাহা।

গতকাল ২০ ফ্রেব্রুয়ারি রোববার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বে থাকা রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্মের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, "পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে ড. সমীরন কুমার সাহাকে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক এর দায়িত্বের মেয়াদ ১০/০২/২০২২ ইং তারিখ হতে কার্যকর করে পরবর্তী ১ বছরের জন্য বৃদ্ধি করা হলো।'

এ সময় ড. সমীরন কুমার সাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রুস্তম আলী স্যার আমাকে গত ১০.০২.২০২১ইং থেকে ০৯.০২.২০২২ তারিখ পর্যন্ত ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক পদে দায়িত্ব দিয়েছিলেন। আমি সততার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। দায়িত্ব প্রাপ্ত সময়ে আমার সহকর্মীবৃন্দ (শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী), শিক্ষার্থীরা আমাকে সহযোগিতা করেছে। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। আমাকে দ্বিতীয় বারের মত দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আশাকরি সবাই আমাকে সহযোগিতা করবে।''

৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬