ছাত্রীর সন্তান কোলে নিয়ে ক্লাস করালেন নোবিপ্রবি শিক্ষক

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৫ PM
সন্তান কোলে নিয়ে ক্লাস করালেন নোবিপ্রবি শিক্ষক

সন্তান কোলে নিয়ে ক্লাস করালেন নোবিপ্রবি শিক্ষক © সংগৃহীত

১০ মাসের বাচ্চাকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি ল্যাব ক্লাসে হাজির হন সানজিদা আক্তার। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রীর বাচ্চাকে কোলে নিয়ে পুরো সময় ক্লাস নেন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় সাহা সনেট।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) পরিবেশ বিজ্ঞান বিভাগের ল্যাব ক্লাসে এ ঘটনা ঘটে। বিষয়টি ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ে প্রশংসা ভাসছেন শিক্ষক সঞ্জয় সাহা সনেট।

বিশ্ব ভালোবাসা দিবসে ভিন্নধর্মী এই চিত্র ইতোমধ্যে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছাত্রীর বাচ্চা কোলে নিয়ে ক্লাস নেওয়াকে গুরু-শিষ্যের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ৪২.২৫ স্কোর নিয়ে ববিতে চান্স পাওয়া সেই ছাত্রীর ভর্তি বাতিল

সানজিদা আক্তার বলেন, আমি অনেক ভয়ে ছিলাম স্যার যদি বকা দেয় যে বাচ্চা নিয়ে কেন আসলাম। অন্যদের ডিস্টার্ব হবে, স্যারের ক্লাস নিতে ডিস্টার্ব হবে। কিন্তু স্যার আমাকে বকা দেননি। বরং সুন্দর করে বলেছেন যে, মায়ের জন্য এবং এডমিশন ছাড়াই ক্লাসে আসার সৌভাগ্য হয়েছে আমার বাচ্চার। স্যারের এ আচরণে আমার চিন্তাভাবনার ওপর অনেক বেশি পজিটিভ প্রভাব ফেলেছে।

আরও পড়ুন: নয় শিক্ষার্থীর পেটে ২৪ হাজার পিস ইয়াবা

সহকারী অধ্যাপক সঞ্জয় সাহা সনেট বলেন, আসলে এই করোনালীন সময়ে আমরা ক্লাস পরীক্ষা থেকে বহুদূরে ছিলাম। সেখানে বহুদিন পর শিক্ষার্থীদের সাথে ল্যাব ক্লাস নিতে পেরে আমারও একটা ভালো লাগা কাজ করে। আর আমি যেটা করেছি, সেটা আমার দায়িত্বের কাছ থেকে, ভালো লাগা থেকে৷আমার ছাত্রীর বাচ্চা ক্লাসে নিয়ে আসায় আমিও ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই। কারণ হাজারো প্রতিকূলতার মধ্যেও সে পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যাচ্ছে।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence