শিক্ষার্থীদের হল-ক্যাম্পাস ছেড়ে যাওয়ার অনুরোধ ভিসির

১৭ জানুয়ারি ২০২২, ০১:৫৬ PM
শিক্ষার্থীদের হল-ক্যাম্পাস ছেড়ে যাওয়ার অনুরোধ ভিসির

শিক্ষার্থীদের হল-ক্যাম্পাস ছেড়ে যাওয়ার অনুরোধ ভিসির © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

শাবিপ্রবি উপাচার্য বলেন, শিক্ষার্থীরা অত্যান্ত সুশৃঙ্খল এবং ভালো। তারা কিন্তু বিশ্ববিদ্যালয় গতিবিধিতে অত্যান্ত খুশি। করোনাকালীন সময়ে যে ধরনের ব্যবস্থা আমরা নিতে পেরেছি খুব কম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব হয়ে এ ধরনের সিদ্ধান্ত নিতে পেরেছে। কিন্তু বর্তমানে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী বিভ্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে।

আরও পড়ুন: হল ছাড়েনি শিক্ষার্থীরা

এদিন সকাল থেকেই ‘যেই ভিসি গ্রেনেড ছোড়ে, সেই ভিসির পদত্যাগ চাই’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি চাই না’, ‘যেই ভিসি গুলি ছোড়ে, সেই ভিসির পদত্যাগ চাই’, ‘শিক্ষার্থীর ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’ স্লোগানে ক্যাম্পাস উত্তাল করে তোলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মধ্যে একটি অন্যতম শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় এটি। শিক্ষার্থীদের দাবি-দাওয়া আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে আমি বলবো, যেভাবে সিদ্ধান্ত নেওয়া আছে তারা সেটি মেনে নিয়ে কিছু দিনের জন্য ক্যাম্পাসের বাইরে অবস্থান করুক। তারপর আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জানিয়ে দেবো।

আরও পড়ুন: ভিসির পদত্যাগ দাবিতে ফের উত্তপ্ত শাবি (ভিডিও)

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যেকোনো পরিস্থিতিতে তারা ক্যাম্পাস ছাড়বেন না। এমনকি তাদের ক্যাম্পাস ছাড়তে বলায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। যতক্ষণ না ‘স্বৈরাচার’ উপাচার্য পদত্যাগ করছেন, ততক্ষণ আন্দোলনের মাঠে থাকবেন তারা।

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হয়েছে। প্রভোস্ট পদত্যাগ করেছেন। এরপরেও তাদের আন্দোলনের কারণে এখন শিক্ষা ও গবেষণার কাজ যেভাবে চলছিল এতে ব্যাঘাত ঘটেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছি। সবকিছু স্বাভাবিক হলে বিশ্ববিদ্যালয় খুলে দেবো।

মরুভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটি, যেভাবে শনাক্ত করল ইরাক
  • ১১ মে ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ডুয়েট, পদ ৩৩, আবেদন ৭ …
  • ১১ মে ২০২৬
যৌনবাহিত রোগ সিফিলিস, চিকিৎসা না নিলে প্রাণঘাতী হওয়ার ঝুঁকি
  • ১১ মে ২০২৬
চমক রেখে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
  • ১১ মে ২০২৬
তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সিলেটে জলাবদ্ধতার সত…
  • ১১ মে ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9