সোমবার থেকে ২য় ডোজের টিকা পাবে শাবিপ্রবি শিক্ষার্থীরা

০৪ জানুয়ারি ২০২২, ০৪:০২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিকাকেন্দ্রে প্রথম ডোজের টিকা নেওয়া শিক্ষার্থীদের আগামী সোমবার থেকে টানা দুইদিন দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে। জাতীয় পরিচয়পত্র ব্যতীত প্রথম ডোজের টিকা নেওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকার আওতায় আনার লক্ষ্যে আগামী ৯ ও ১০ জানুয়ারি কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুনঃ শাবিপ্রবিতে ৯ জানুয়ারি থেকে এনআইডি নিবন্ধন শুরু

জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোভিড-১৯ টিকার আওতায় আনার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য আবেদন জমা দেওয়া শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধন কর্মসূচি আগামী ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এনআইডি নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ও ১১ জানুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে শাবিপ্রবি মেডিকেল সেন্টারে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। যেসব শিক্ষার্থী প্রথম ডোজের টিকা নিয়েছেন তারা সুরক্ষার ১ম ডোজের টিকা কার্ডের ফটোকপিসহ নিয়ে মেডিকেল সেন্টার থেকে আগে আসলে আগে পাবে ভিত্তিতে টিকা নিতে পারবেন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬