পাবিপ্রবির মেধাতালিকা প্রকাশ

১৬ ডিসেম্বর ২০২১, ১১:০৪ AM
পাবিপ্রবির মেধাতালিকা প্রকাশ

পাবিপ্রবির মেধাতালিকা প্রকাশ © সংগৃহীত

গুচ্ছভুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্যের ০৪ বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান), বিবিএ প্রোগ্রাম এবং ০৫ (পাঁচ) বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি.ফার্ম (প্রফেশনাল) কোর্সের ১ম বর্ষ ভর্তির লক্ষ্যে আবেদনকৃত শিক্ষার্থীদের প্রাথমিক মেধা তালিকা প্রকাশ করা হলো।

পড়ুন: শাবিপ্রবিতে ভর্তি শুরু ৪ জানুয়ারি

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ক্ষেত্রে মেধাক্রম ১ থেকে ৬৬১৪ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ‘বি’ ইউনিটের ক্ষেত্রে মেধাক্রম ১ থেকে ১৫০১ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং ‘সি’ ইউনিটের ক্ষেত্রে মেধাক্রম ১ থেকে ১১০০ পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

পড়ুন: রাবিতেও ফাঁকা আসন, দ্বিতীয় দফায় বাড়ল ভর্তির সময়

এতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকার গ্রহণ ২৮ ও ২৯ ডিসেম্বর এবং ১, ২, ৩ ও ৪ জানুয়ারি সকাল ১০.৩০ মিনিট হতে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত চলবে।

পড়ুন: ববিতে ভর্তি হয়েছে ৩২০ জন, আসন খালি ১১২০টি

স্থাপত্য (আর্কিটেকচার) বিভাগে ভর্তির জন্য আবেদনকারীদের ড্রয়িং পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এছাড়া বিভিন্ন কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকারও একই সময়ে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার গ্রহণের পর চূড়ান্ত ফলাফল প্রদান করা হবে।

সাক্ষাৎকারের সময় সঙ্গে আনতে হবে:

ক) এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট/প্রশংসাপত্র ও রেজিস্ট্রেশন কার্ড। খ) এসএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট। গ) গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ঘ) প্রার্থীর স্বাক্ষরিত চয়েসফর্ম এর একটি কপি জমা দিতে হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬