শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার উদ্যােগে পাঁচ শতাধিক হিজাব বিতরণ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ PM
শাবিপ্রবির অর্জুনতলায় ছাত্রী সংস্থার হিজাব বিতরণ কর্মসূচির টেন্ট-এ শিক্ষার্থীরা

শাবিপ্রবির অর্জুনতলায় ছাত্রী সংস্থার হিজাব বিতরণ কর্মসূচির টেন্ট-এ শিক্ষার্থীরা © টিডিস ফটো

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিনামূল্যে পাঁচ শতাধিক হিজাব বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার শাবিপ্রবি শাখা।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অর্জুনতলায় বিনামূল্যে হিজাব বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নারী শিক্ষক ও কর্মচারীদের মাঝে হিজাব বিতরণ করা হয়।

দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির প্রথমদিনে পাঁচ শতাধিক হিজাব বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটি।

হিজাব নিতে আসা নারী শিক্ষার্থী নাজিরা বলেন, বিশ্বব্যাপী মুসলিম নারীদের পরিচয়, মর্যাদা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং হিজাবের গুরুত্ব তুলে ধরতে ছাত্রীসংস্থা যে উদ্যােগটি নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আমাদের বান্ধবী এবং বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে হিজাব সংগ্রহ করছেন। আমরা চাই এই ধারাবাহিকতা অব্যহত থাকুক।

শাবিপ্রবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী আমিনা বেগম  বলেন, বিশ্ব হিজাব দিবস উপলক্ষে শাবিপ্রবি ছাত্রীসংস্থার উদ্যোগে প্রথম দিনে পাঁচ শতাধিক হিজাব বিতরণ করতে পেরে আমরা গর্বিত।

আমাদের বোনদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি। আমাদের এই কার্যক্রম আগামীকালও চলবে।

তিনি আরও বলেন, হিজাব নারীর পরিচয়, মর্যাদা ও ব্যক্তিগত পছন্দের প্রতীক। কিন্তু হিজাব পড়ার কারণে দেশব্যাপী নারীরা নানাভাবে হেনস্তার শিকার হচ্ছে যা কখনো কাম্য না। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নারীদের ধর্মীয় স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতি সম্মান জানানো এবং ক্যাম্পাসে পারস্পরিক সহনশীলতা ও ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া।

আগামীতেও নারীদের অধিকার ও মূল্যবোধ রক্ষায় শাবিপ্রবি ছাত্রীসংস্থা কাজ করে যাবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রীসংস্থার সাধারণ সম্পাদকসহ অন্যান্য দায়িত্বশীল নেত্রীবৃন্দ।

উল্লেখ্য, প্রতি বছর ১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী 'বিশ্ব হিজাব' দিবস পালিত হয়, যার মূল উদ্দেশ্য হিজাব সম্পর্কে ভুল ধারণা দূর করা এবং নারীর ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান জানানো।

জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ভাষাহীন মানুষ ভাষা খুঁজে পেয়েছে…
  • ১৪ জুলাই ২০২৬
যাদেরকে ফার্মের মুরগি বলছেন, সেই জেন-জিই মহাকাব্যিক বিপ্লব …
  • ১৪ জুলাই ২০২৬
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
  • ১৪ জুলাই ২০২৬
অব্যবস্থাপনার অভিযোগে ঝিনাইদহে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান…
  • ১৪ জুলাই ২০২৬
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেফতার:…
  • ১৪ জুলাই ২০২৬
পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে যা বলল ভারত 
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence