চুয়েট সাংবাদিক সমিতির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

১৫ ডিসেম্বর ২০২১, ০৫:২২ PM
চুয়েট ও চুয়েট সাংবাদিক সমিতির লোগো

চুয়েট ও চুয়েট সাংবাদিক সমিতির লোগো © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিকদের সংগঠন ‘চুয়েট সাংবাদিক সমিতি’ প্রতিষ্ঠার ১৫তম বছরে পর্দাপণ করতে যাচ্ছে। কাল বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী। ২০০৬ সালের এই দিনে চুয়েট সাংবাদিক সমিতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

আরও পড়ুন: সেরাদের সেরা হয়ে তাক লাগাল চুয়েট

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর ১৬ ডিসেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শুভাকাঙ্ক্ষী শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির নেতারা উপস্থিত থাকেন। শোভাযাত্রাটি চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

তবে এ বছর করোনা মহামারীর কারণে প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন কোনো কিছুই হবে না বলে জানা গেছে। অনলাইনে এক সেমিনারের মাধ্যমে উদযাপন করা হবে সমিতির জন্মদিন।

আরও পড়ুন: চুয়েট থেকে দীপ্তর ইন্টেলে যাওয়ার গল্প

প্রসঙ্গত, প্রকৌশলবিদ্যার ব্যস্ত সময়সূচির মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদচর্চা ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে চুয়েট সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রচার-প্রসার এবং দেশের অভ্যন্তরীণসহ বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরাই সাংবাদিক সমিতির মূল লক্ষ।

 

ট্যাগ: চুয়েট
ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬