নোবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে কাল

১৪ ডিসেম্বর ২০২১, ০৬:২২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষোবর্ষে ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল বুধবার (১৫ ডিসেম্বর)। এদিন রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। গত ২৪ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে।

এর আগে গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় ছয়দিন বাড়ানোর কথা জানানো হয়। 

আরও পড়ুন: মার্চ-এপ্রিলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তা

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের সময় আগামী ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: নোবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় বেড়েছে

জানা যায়, মোট ৬টি গ্রুপে ১৩৯১টি আসনে ভর্তি নেওয়া হবে। প্রতি গ্রুপে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের শিক্ষার্থীরা ‘ডি’ এবং ‘ই’ গ্রুপের জন্য আবেদন করতে পারবেন। ‘সি’ ইউনিটের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ‘ডি’ এবং এফ গ্রুপের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: মাভাবিপ্রবির ভর্তিতে প্রাধান্য পাচ্ছে জিপিএ, শিক্ষার্থীদের ক্ষোভ

‌‘এ’ গ্রুপে আসন সংখ্যা ৩১৫, বি গ্রুপে আসন সংখ্যা ১৭৫, সি গ্রুপে আসন সংখ্যা ২৪৫, ডি গ্রুপে আসন সংখ্যা ৩৭৭, ই গ্রুপে আসন সংখ্যা ১৬৫ এবং এফ গ্রুপে আসন সংখ্যা ১১৪টি।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬