মার্চ-এপ্রিলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তা

০৮ ডিসেম্বর ২০২১, ০৬:৪৪ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী বছরের মার্চ অথবা এপ্রিল মাসে ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ভর্তি পরীক্ষার জন্য  একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির খসড়া নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নীতিমালাটি অনুমোদনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষের এক মাসের মধ্যে ফল ঘোষণা করা হবে। এরপর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য দরপত্র আহবান করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এই প্রক্রিয়া শেষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বৈঠক করে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এই পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল ঘোষণার কথা জানিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির জন্য চার দিনে যত আবেদন পড়ল
  • ২৫ আগস্ট ২০২৬