আজ রাতেই শাবিপ্রবির মেধাতালিকা প্রকাশ

১১ ডিসেম্বর ২০২১, ০৭:০৭ PM
আজ রাতেই শাবিপ্রবির মেধাতালিকা প্রকাশ

আজ রাতেই শাবিপ্রবির মেধাতালিকা প্রকাশ © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির মেধাতালিকা আজ শনিবার রাতেই প্রকাশিত হবে। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনি ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তি কমিটি মেধাতালিকার সবকিছু প্রস্তুত করে রেখেছেন। আজ রাতে যেকোন সময় এ তালিকা প্রকাশিত হবে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে এ তালিকা দেখতে পারবেন।

পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‍ভর্তির মেধাতালিকা প্রকাশ

গতকাল শুক্রবার এ তালিকা প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করতে পারেনি শাবিপ্রবি ভর্তি কমিটি। চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনি বলেন, নানা জটিলতায় তা আর প্রকাশ করা সম্ভব হয়নি।

পড়ুন: শাবিপ্রবিতে ভর্তি শুরু ৪ জানুয়ারি, থাকছে না জিপিএ নম্বর

এর আগে, গত ২১ নভেম্বর সকাল ১০টা থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলে। এতে মোট আবেদন পড়েছে ৩০ হাজার ২৩৭টি। ‘এ-১’ ইউনিটে আবেদন পড়েছে ১৪ হাজার ২৬৫টি, ‘এ-২’ ইউনিটে ৫৩৫টি এবং ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ১৫ হাজার ৪৩৬টি। শাবিপ্রবিতে মোট আসনসংখ্যা ১ হাজার ৮৭টি।

পড়ুন: দুই সেমিস্টারের টিউশন ফি মওকুফ করেছে শাবি

বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে তালিকা তৈরি করেছি।

তিনি বলেন, প্রাথমিক তালিকা থেকে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকার ভিত্তিতে আগামী ৪ জানুয়ারী থেকে শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য ডাকা হবে। এবার ভর্তিও ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসির নাম্বর যোগ করা হবে না।

ভর্তি পরীক্ষা থেকে আরও পড়ুন

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬