শাবির পিএমই এসোসিয়েশনের নেতৃত্বে লিমন-মালিহা

১০ ডিসেম্বর ২০২১, ১১:৩০ PM
শাবির পিএমই এসোসিয়েশনের নেতৃত্বে লিমন-মালিহা

শাবির পিএমই এসোসিয়েশনের নেতৃত্বে লিমন-মালিহা © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগীয় ‘পিএমই এসোসিয়েশনের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি পদে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. শিহাব ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক পদে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মালিহা আঞ্জুম রাত্রি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) এসোসিয়েশনের সভাপতি ও পিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. এম. ফরহাদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ৫ম কার্যনির্বাহী কমিটি বিলুপ্তি ঘোষণা করার পর নব-নির্বাচিত এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে বিভাগের সহকারী অধ্যাপক মো. সিফাত তানভীর নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মো. নাঈম হাসান ভুঁইয়া (২০১৯-২০), সহ-কোষাধ্যক্ষ পদে আল মিনহাজ মবিন (২০১৮-১৯), সাংগঠনিক সম্পাদক পদে অঞ্জন বিশ্বাস (২০১৮-১৯), সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাউফুন জাহান মিলেনিয়াম (২০১৯-২০), ক্রীড়া সম্পাদক পদে আলামিন আহমেদ (২০১৮-১৯), সাংস্কৃতিক সম্পাদক পদে ফারহিন জামান (২০১৮-১৯), প্রচারণা সম্পাদক পদে জাহিদুল ইসলাম সিফাত (২০১৯-২০), কার্যনির্বাহী সদস্য পদে পরমা দাস (২০১৮-১৯), নাবিল মাহমুদ (২০১৮-১৯), মো. আলিমুজ্জামান (২০১৯-২০), মো. তানভীর সরওয়ার (২০১৯-২০) ও শ্রেয়সী রায় শ্রীমা (২০১৯-২০) এবং জ্যৈষ্ঠ কার্যনির্বাহী সদস্য পদে স্বস্তি দাস (২০১৭-১৮) ও এমাদ হোসেন (২০১৭-১৮) নির্বাচিত হয়েছেন।

ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: শিক্ষিত বেকারদের স্বপ্নভঙ্গের …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬
আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬