হাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ৬০০ টাকা

০২ ডিসেম্বর ২০২১, ১২:৪৯ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সকাল থেকে আবেদন প্রক্রিয়া হয়ে চলবে ১৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

আগ্রহী ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটের (https://hstu.ac.bd/admission/) মাধ্যমে আবেদন করতে পারবেন।

ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

জানা যায়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের ২৩টি বিভাগে ১ম বর্ষ স্নাতকে শিক্ষার্থী ভর্তির আবেদন আহবান করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কেবলমাত্র গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এজন্য আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।

এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটে শিক্ষার্থীদের নূন্যতম ৩৫ এবং কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নূন্যতম ৩০ পেতে হবে।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন পড়েছে ৩৮ হাজার

বাড়িতে ঢুকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা
  • ২৭ মার্চ ২০২৬
দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস 
  • ২৭ মার্চ ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৭ মার্চ ২০২৬
পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে নাহিদ পেছনের সারিতে, সমালোচনা
  • ২৭ মার্চ ২০২৬
তসবিহ দানা গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence