নোবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু ২৮ নভেম্বর

১৫ নভেম্বর ২০২১, ০২:৩৭ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২৮ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় আগামী ২৮ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সশরীরে ক্লাস চালু করতে সকল অনুষদের ডিনদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ২৮ নভেম্বর থেকে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস ও পরীক্ষা দিতে পারবে। আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিস্তারিত আলোচনা করা হবে। 

এর আগে করোনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীদের এক ডোজ টিকা নেওয়ার শর্তে ৩১ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হয়। 

 

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীর চুল কেটে দিল গ্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
লিটনের সেঞ্চুরির দিনে আফগানিস্তানের সামনে রানের পাহাড়
  • ১২ অক্টোবর ২০২৬