শাবিপ্রবিতে শিক্ষার্থীদের করোনাভ্যাকসিন দেওয়া শুরু

১৬ অক্টোবর ২০২১, ০১:৩৫ PM
শাবিপ্রবি টিকা কার্যক্রম

শাবিপ্রবি টিকা কার্যক্রম © ছবি : সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ‌্যাকসিন দেওয়া শুরু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের মেডিক‌্যাল সেন্টারে টিকা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। আজ ৩০০ শিক্ষার্থীদের ফাইজার কোভিড-১৯ এর ভ‌্যাকসিন দেওয়া হবে।

১ম শিক্ষার্থী হিসেবে বাংলা বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের হাবীবুল হাসান রিজভী ভ‌্যাকসিন গ্রহণ করেন।

উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ জানান, করোনা মহামারির কারণে বিপর্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘ প্রায় দুই বছর পর শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে সকল শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের বরণ করার প্রথম ধাপ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি মাসের ২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং নভেম্বর মাসের ১ম সপ্তাহে ক্লাস ও পরীক্ষা চালু করা হবে। 

সকলকে এসময়ের মধ্যে কোভিড-১৯ এর ‌ভ‌্যাকসিন গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি। এছাড়া, সহযোগিতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও সিলেট সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞা প্রকাশ করেন ভাইস চ্যান্সেলর।

 

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬