ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৫ অক্টোবর ২০২১, ০৯:০১ PM

© প্রতীকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় ছাদ থেকে পড়ে জান্নাতুল ফারিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ওই ছাত্রী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের কলেজ রোড এলাকার পাঁচতলা একটি বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত জান্নাতুল নবীনগর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক নজরুল ইসলামের মেয়ে।

প্রতিবেশীরা জানায়, জান্নাতুল অসাবধানবশত বাসার পাঁচতলার ছাদ থেকে নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে নবীনগর সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, আমরা জানতে পেরেছি মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিলো। দুপুরে অসাবধানবশত সে ছাদে গেলে ওখান থেকে পড়ে তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬