সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষকের মৃত্যু, বাঁচার জন্য লড়ছেন স্ত্রী-সন্তান

১৩ অক্টোবর ২০২১, ০৯:২০ PM
কাজী মশিউর রহমান রাজিব

কাজী মশিউর রহমান রাজিব © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তার স্ত্রী ও একমাত্র ছেলে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম কাজী মশিউর রহমান রাজিব। তিনি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বশেমুরবিপ্রবি প্রক্টর অফিস থেকে জানানো হয়েছে, ‘‘বশেমুরবিপ্রবির সাবেক ছাত্র উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান স্যার আজ এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’’

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬