শাবিপ্রবিতে এমফিল-পিএইচডি কোর্সে ভর্তি চলছে

২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:১০ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নম্বরে পাঁচশত টাকা জমাদান পূর্বক নির্ধারিত আবেদপত্র আহ্বান করা যাচ্ছে।

আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.sust.edu থেকে  ডাউনলোড করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ পূর্বক সংশ্লিষ্ট বিভাগে ২২ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬
লন্ডনে প্রতি ৪ মিনিটে চুরি হচ্ছে ১ গাড়ি, অপরাধ কমাতে হিমশিম…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটি…
  • ১৪ অক্টোবর ২০২৬