মাস্ক ছাড়া ঘোরাঘুরি, মাস্টার্সের পরীক্ষা স্থগিত

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৪ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

স্বাস্থ্যবিধি না মানায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের মাস্টার্সের ফাইনলা পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রয়ক অধ্যাপক ড. মো. আমিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্য মহোদয় বারংবার নির্দেশ দেওয়া সত্ত্বেও ইংরেজি বিভাগের শিক্ষার্থীবৃন্দ যথাযথভাবে স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় ২১ সেপ্টেম্বর থেকে তাদের সকল পরীক্ষা উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে স্থগিত করা হলো।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির মাস্টার্সের স্থগিত থাকা সকল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়। আগামী ২৯ সেপ্টেম্বর মাস্টার্সের স্থগিত থাকা পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা ছিল। এরপর এদিন থেকেই স্নাতক শ্রেণির চতুর্থ ও তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার রয়েছে।

মাস্টার্সের পরীক্ষা স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল্লাহ আল মামুন বলেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কয়েকদিন আগে ইংরেজি বিভাগের মাস্টার্সের কয়েকজন শিক্ষার্থী অন্য বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছিলেন। এদিন উপাচার্য স্যার তাদেরকে মাস্ক ছাড়া দেখতে পেয়েছেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, পরে তাদেরকে ডিসিপ্লিনারি কমিটিতে নিয়ে সতর্ক করা হয়েছে। কিন্তু তারা সতর্ক না হয়ে পরদিনও মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরি করেছেন। এদিনও তাদেরকে উপাচার্য স্যার মাস্ক ছাড়া দেখতে পেয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভাগটির পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬
লন্ডনে প্রতি ৪ মিনিটে চুরি হচ্ছে ১ গাড়ি, অপরাধ কমাতে হিমশিম…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটি…
  • ১৪ অক্টোবর ২০২৬