ফুন্ড পান্ডার ডেলিভারি দিতে গিয়ে হামলার শিকার পাবিপ্রবি ছাত্র

১০ আগস্ট ২০২১, ১০:৩৩ PM
ছিনতাইকারীর হামলার শিকার হলেন পাবিপ্রবি শিক্ষার্থী

ছিনতাইকারীর হামলার শিকার হলেন পাবিপ্রবি শিক্ষার্থী © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের  ১১তম ব্যাচের শিক্ষার্থী সুমন রায় রাত ৮টায় পাবনা শহরের আটুয়ার বাবলা তলা নামক স্থানে ছিনতাইকারীর হামলা শিকার হয়েছেন। সুমন রায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি ফুন্ড পান্ডার ডেলিভারি বয় হিসেবে কাজ করছিলেন। রাতে অর্ডার আসলে খাবার ডেলিভারি দিতে গিয়ে এমন ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা সুমনকে বেধড়ক মারপিঠ ও তার কাছে থাকা অর্থ ছিনিয়ে নিয়ে যায়।

পরে ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে দ্রুত ঘটনা স্থলে পৌঁছান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসিবুর রহমান, সহকারী প্রক্টর ফারুক আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোষ্ট সাইফুল ইসলামসহ অনেকে।

এ বিষয়ে প্রক্টর হাসিবুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনা শোনা মাত্রই ভিসি স্যারের নির্দেশনায় আমরা ঘটনাস্থলে পৌছাই। সুমনকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করি। সেই সাথে পাবনা সদর থানার ওসিকে উক্ত ঘটনা জানাই এবং সাধারণ ডায়েরি করি।

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬