বুয়েটের ভর্তি পরীক্ষা বেশিদিন স্থগিত রাখার সুযোগ নেই: ভিসি

০৪ আগস্ট ২০২১, ০২:৩১ PM
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও বুয়েট লোগো

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও বুয়েট লোগো © ফাইল ফটো

দেশে চলমান কঠোর বিধিনিষেধ তুলে নেয়া হলে দ্রুতই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি নেয়া হবে। খুব বেশিদিন বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সুযোগ নেই।

মঙ্গলবার (৩ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে কঠোর লকডাউন থাকায় আমাদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আগামী ১০ আগস্ট পর্যন্ত লকডাউন আছে৷ এরপর যদি সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং মানুষের চলাচলে কোনো বাধা না থাকে তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে নেব।

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার আরও বলেন, খুব বেশিদিন আমাদের ভর্তি স্থগিত রাখার সুযোগ নেই। ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আশা করছি ১১ আগস্টের মধ্যেই ভর্তি পরীক্ষার বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিতে পারবো।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জুন অনির্দিষ্টকালের জন্য বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানিয়েছিল, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে প্রাথমিক বাছাই পরীক্ষার কমপক্ষে ১০ দিন আগে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট। প্রথম ধাপে প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬