৫ আগস্ট পর্যন্ত ছুটি বাড়াল যবিপ্রবি

২৫ জুলাই ২০২১, ০৮:০৭ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চলমান ছুটি আগামী ৫ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আজ রবিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে একথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত পত্রে তারিখ ১৩ জুলাই ২০২১-এর প্রেক্ষিতে এবং উপাচার্যের নির্দেশনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি ০৫ আগস্ট ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

এ সময় জরুরি পরিষেবাসমূহ যেমন- পানি, চিকিৎসা, নিরাপত্তা টেলিফোন ও ইন্টারনেটসহ অত্যাবশ্যকীয় জরুরী সেবাসমূহ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধানের নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পরিচালিত হবে।

আদেশে বলা হয়েছে, বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধানের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রয়োজনে তাদের অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করবেন। এছাড়া এতে সরকার কর্তৃক অরোপিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য কলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

কুবি ছাত্রী সুমাইয়া হত্যার ১০ মাস পরও শুরু হয়নি মামলার বিচা…
  • ১৭ জুলাই ২০২৬
শনিবার কক্সবাজারের ২ এলাকায় বিদ্যুৎ থাকবে না ৭ ঘণ্টা 
  • ১৭ জুলাই ২০২৬
আমানউল্লাহ আমানের পথে হাঁটতে যাচ্ছেন সাদিক কায়েম!
  • ১৭ জুলাই ২০২৬
আগামীকাল শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
  • ১৭ জুলাই ২০২৬
এক বছরেও মেলেনি বিচার, সাজিদকে স্মরণ করে ক্ষোভ ইবি শিক্ষার্…
  • ১৭ জুলাই ২০২৬
ঢাবিতে জুলাই বিপ্লবের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন রবিবার
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence