করোনা উপসর্গ নিয়ে না ফেরার দেশে পাবিপ্রবি ছাত্র মেহেদী

২৫ জুলাই ২০২১, ১০:০০ AM
মেহেদী হাসান সাগর

মেহেদী হাসান সাগর © ফাইল ফটো

করোনা উপসর্গ নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ১০ম ব্যাচের ২০১৭-১৮ সেশনের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সাগর মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) রাত ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী মাজিদুল ইসলাম।

তিনি জানান, মেহেদী বেশ কিছুদিন সপরিবারে জ্বরে আক্রান্ত ছিলো। কিন্তু তার করোনা টেস্ট করানো হয়নি। গতকাল রাতে হঠাৎ জানতে পারি মেহেদী আর নেই। তার পরিবারের সবাই সুস্থ হয়ে গেলেও মেহেদী আর সুস্থ হতে পারলো না মেহেদী। এভাবে চলে যাবে ভাবতেও পারিনি।

এদিকে, মেহেদীর এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী মেহেদীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

মেহেদীর সহপাঠী রায়হান আহমেদ রাফান ,বিজয়, রাভাসহ অনেকে তার স্মৃতিচারণ করেন। তারা বলেন, মেহেদী খুব মিশুক ছিলো। সবসময় হাসোজ্জল ছিল। আমরা প্রিয় বন্ধুকে হারালাম।

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬