করোনায় বশেমুরবিপ্রবির সাবেক ডিনের মৃত্যু

১৮ জুলাই ২০২১, ০৪:০৪ PM
অধ্যাপক ড. আব্দুর রহিম খান

অধ্যাপক ড. আব্দুর রহিম খান © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম খান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রোববার সকালে রাজশাহীর একটি হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। 

পরিবারের সূত্রে জানা যায়, এর আগে কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে কারণে তাকে আইসিইউতে রাখা হয়। তার মৃত্যুতে এরইমধ্যে বশেমুরবিপ্রবিতে শোকের ছায়া নেমে এসেছে।   

রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ বলেন, ব্যক্তিগত জীবনে আব্দুর রহিম খান অত্যান্ত সৎ মানুষ ছিলেন। বিশ্ববিদ্যালয় শুরুর থেকেই তিনি দীর্ঘদিন তার একনিষ্ঠ কর্মের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছেন। 

আরেক সহকর্মী গণিত বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, আমার কর্মস্থলের প্রিয় সহকর্মী প্রফেসর আব্দুর রহিম খানের মৃত্যু সত্যই বেদনাদায়ক। আমরা সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। 

অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান ফার্মেসি ও রসায়ন বিভাগের সাবেক সভাপতিসহ বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। এছাড়াও তিনি প্রবীণ অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক রিজেন্ট বোর্ডে, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির সদস্য ছিলেন।

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬