শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার লক্ষ্যে বশেমুরবিপ্রবিতে কোভিড টেস্ট শুরু

নমুনা সংগ্রহ

নমুনা সংগ্রহ © টিডিসি ফটো

শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার লক্ষ্যে মঙ্গলবার (১৩ জুলাই) থেকে কোভিড টেস্ট কার্যক্রম শুরু করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে সকাল সাড়ে ১১টায় বশেমুরবিপ্রবি উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুবব কার্যক্রম উদ্বোধন করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে আমরা কয়েকটি রুটে বাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সতর্কতাস্বরূপ কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করাচ্ছি। আজ মোট ১০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্যে চারজন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

বিভিন্ন রুটে বাস দেয়া প্রসঙ্গে বশেমুরবিপ্রবির পরিবহন দপ্তরের পরিচালক তাপস বালা বলেন, “কোন রুটে কত সংখ্যক বাস প্রদান করা হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সকল শিক্ষার্থীর করোনা টেস্ট সম্পন্ন হওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

এর আগে, করোনা পরিস্থিতে বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ৮ জুলাই আয়োজিত একটি লাইভে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে একারণে বিশ্ববিদ্যালয় থেকে বাস দেয়া হবে। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে প্রশাসনের উদ্যোগে কোভিড টেস্ট করানো হবে এবং শুধুমাত্র যেসকল শিক্ষার্থী করোনা নেগেটিভ তারাই বাসে যাওয়ার সুযোগ পাবেন।”

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬