ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

১৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ PM
ডিন'স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা

ডিন'স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা © টিডিসি ছবি

একাডেমিক ফলাফলের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামাজিক বিজ্ঞান স্কুলের চারটি ডিসিপ্লিনের আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামের ২০ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত এসব শিক্ষার্থীর মধ্যে দুই বছরে আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামে সমানসংখ্যক শিক্ষার্থী রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

২০২৪ সালে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অ্যাওয়ার্ড পেয়েছেন অর্থনীতি ডিসিপ্লিনের রাফিনা কামরুল, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের জান্নাতুল আজিজ রিয়া, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের এস এম সায়াদবিন মোস্তফা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মো. বিপুল শাহরিয়ার।

একই বছর মাস্টার্স প্রোগ্রামে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন অর্থনীতি ডিসিপ্লিনের মো. মোস্তাফিজুর রহমান ও মো. মাসুম হাওলাদার, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ফাইজা আতকিয়া কেয়া ও আশিক মন্ডল, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সুমাইয়া খাতুন ও সায়ীদা জামান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের অনিরুদ্ধ বিশ্বাস ও তাজুন নেছা রিতু।

২০২৫ সালে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অ্যাওয়ার্ড পেয়েছেন অর্থনীতি ডিসিপ্লিনের আকাশ দত্ত, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নাবিলা তাসনীম, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সাদিয়া নওশিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের এইচ এম মাসুম হাসান।

এ ছাড়া ২০২৫ সালে মাস্টার্স প্রোগ্রামে অ্যাওয়ার্ড পেয়েছেন অর্থনীতি ডিসিপ্লিনের রাফিনা কামরুল, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মো. মৃদুল হোসেন, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের এস এম সায়াদবিন মোস্তফা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মালিহা আযাদ ইভা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনুর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং শিক্ষা স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হক।

বক্তারা বলেন, ডিন’স অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি। এ অর্জন তাঁদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জীবনের প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশ ও কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ। সম্প্রতি জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়া এ দুই শিক্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান।

অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাসের মা বেবী রানী দে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন এইচ এম মাসুম হাসান ও মো. মাসুম হাওলাদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোর প্রধান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাওয়ায় সামাজিক বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ ও প্রফেসর ড. মো. নাসিফ আহসানকে সম্মাননা জানানো হয়।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬