করোনায় মৃত্যুবরণ করলেন পাবিপ্রবির চিকিৎসক

১৩ জুলাই ২০২১, ০৮:০০ PM
ডা. শহিদুল ইসলাম রতন

ডা. শহিদুল ইসলাম রতন © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম রতনের (৪৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সোমবার (১২ জুলাই) সর্বশেষ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম রতন রাজশাহীর পবা থানার রামচন্দ্রপুর এলাকার শাহাদত হোসেন সাদু মেম্বারের ছেলে। তার অকাল মৃত্যুতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজসহ শিক্ষকবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

পাবিপ্রবির সিনিয়র মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, ডা. শহিদুল ইসলাম রতন গত কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দেন- পরিবারসহ তিনি করোনায় আক্রান্ত। এরপর আমরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাদেরকে পরিবারসহ করোনা পজিটিভ হওয়ার কথা জানান। নিজের বাসায়ই তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। কয়েকবার করোনা পরীক্ষার ফলাফলও পজেটিভ আসে। সর্বশেষ সোমবার (১২ জুলাই) তার করোনা পজেটিভ ফলাফল আসে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে শ্বাসকষ্টসহ বেশ কিছু উপসর্গে তার শরীরিক অবস্থার অবনতি হয়। দুপুরের দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ডা. শহিদুল ইসলাম রতন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ২০১৩ সালের ৩০ অক্টোবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার পদে যোগ দেন। এরপর তিনি কয়েক বছর পর ডেপুটি মেডিকেল অফিসার পদে পদোন্নতি পান।  করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রাজশাহীর বাসায়ই তিনি থাকতেন। মাঝে মধ্যে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ে এসে অফিসিয়াল কাজ করে আবার ফিরে যেতেন। 

পাবিপ্রবির সদ্য বিদায়ী প্রক্টর ড. প্রীতম কুমার দাস, সাবেক প্রক্টর আওয়াল কবীর জয় ও সহকারী প্রক্টর ড. ফারুক আহমেদ বলেন, ডা. রতন সদালাপী ও মিষ্টভাষী ছিলেন। তার আচরণ ছিল শিশুর মতো। আমরা প্রকৃত অর্থেই একজন ভালো মানুষকে হারালাম। এই হারানো আমাদের পূরণীয় নয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  

 

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬