নোবিপ্রবিতে অনলাইনে সেমিস্টার ফাইনাল শুরু

১২ জুলাই ২০২১, ০১:১৯ PM
নোবিপ্রবিতে অনলাইনে সেমিস্টার ফাইনাল শুরু

নোবিপ্রবিতে অনলাইনে সেমিস্টার ফাইনাল শুরু © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনলাইনে অর্থনীতি ও অণুজীববিজ্ঞান বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার (১২ জুলাই) সকালে প্রতিষ্ঠানের ই-মেইল ব্যবহার করে গুগল ক্লাসরুমের মাধ্যমে শুরু হয় এ পরীক্ষা।

জানা গেছে, গত ২৮, ২৯ ও ৩০ জুন টানা তিনদিন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর তত্ত্বাবধানে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে দুই সেশনে তিন ঘণ্টা করে অনুষ্ঠিত হয় অনলাইন পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম। হাতে-কলমে প্রশিক্ষণ পান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রত্যেক বিভাগের প্রত্যেক ব্যাচের শ্রেণি প্রতিনিধিসহ ৪-৫ জন করে প্রায় ৬০০ শিক্ষার্থী এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করা কর্মকর্তারা।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফরিদ দেওয়ান বলেন, আমরা শিক্ষার্থীদের আগে ডেমো পরীক্ষা নিয়েছিলাম। সবকিছু আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে তাঁদের। করোনার কারণে শিক্ষার্থীদের জীবন বিপর্যস্ত। অনলাইনে দ্রুত পরীক্ষা নিয়ে সেশনজটের কবল থেকে তাঁদের মুক্তি দিতে চাই। এর আগে আমরা প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষার রুলস রেগুলেশন এবং কীভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে ধারণা দিয়েছি। প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীরা আবার বিষয়গুলো বিভাগের অন্য সহপাঠীদের বুঝিয়ে দিয়েছে। সবার সহযোগীতায় আমরা অবশেষে পরীক্ষা শুরু করতে পারছি বলেও এসময় উল্লেখ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, দীর্ঘ ১৫-১৬ মাসের এই করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছে। বারবার চেষ্টা করেও আমরা পরীক্ষা নিতে পারিনি। আমাদের শিক্ষার্থীরা মার্চ মাসে পরীক্ষা দিতে নোয়াখালী এসেও ফিরে গিয়েছিল। পরিস্থিতির কারণে পরীক্ষা নিতে পারিনি। বর্তমান পরিস্থিতিতে অনলাইন পরীক্ষার বিকল্প নেই। আজ দুই বিভাগের পরীক্ষা চলছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সকল বিভাগের পরীক্ষা শুরু করতে পারব।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজটের কবল থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে গত ২৩ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের এক বৈঠকে অনলাইনেই চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় নোবিপ্রবি প্রশাসন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence