যবিপ্রবিতে শিক্ষার্থী প্রতি ব্যয় হবে ১ লাখ ৭৭ হাজার টাকা

৩০ জুন ২০২১, ০২:৪৩ PM
যবিপ্রবি

যবিপ্রবি © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ব্যয় বাড়ছে। ২০২১-২২ অর্থ বছরের বাজেট হিসাবে এবছর যবিপ্রবির শিক্ষার্থী প্রতি ব্যয় করা হবে ১ লাখ ৭৭ হাজার টাকা। যা গত অর্থ বছরের চেয়ে ৩০ হাজার টাকা বেশি।

গত অর্থবছরে শিক্ষার্থী প্রতি ব্যয় ছিল ১ লাখ ৪৭ হাজার টাকা। গত ২০১৯-২০ অর্থবছরে যবিপ্রবি শিক্ষার্থী প্রতি ব্যয় ছিল ১ লাখ ৩৮ হাজার টাকা, ২০২০-২১ অর্থবছরে শিক্ষার্থী প্রতি এই ব্যয় বেড়ে ১ লাখ ৪৭ হাজার টাকা হয় আর ২০২১-২২ অর্থ বছরে এ ব্যয় বেড়ে ১ লাখ ৭৭ হাজার টাকা প্রক্তোলণ করা হয়েছে। এছাড়া গবেষণা খাতেও ব্যয় বেড়েছে কয়েকগুণ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থী প্রতি রাজস্ব ব্যয় বাড়ায় শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।

উল্লেখ্য, বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ৩ হাজার ১৯৬ জন, স্নাতকোত্তরে ৬৮০ জন, এমফিল ১৫ জন ও পিএইচডি ৩২ জনসহ সর্বমোট ৩ হাজার ৯২৩ জন শিক্ষার্থী অধয়নরত আছেন।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬