এক যুগে যবিপ্রবির বাজেট বেড়েছে ৫৬ গুণ

৩০ জুন ২০২১, ১২:৪৪ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০০৮-০৯ অর্থবছরে প্রথম বাজেটের আকার ছিল মাত্র এক কোটি ২৩ লাখ টাকা। আর ২০২১-২২ অর্থবছরে ৬৮ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে বার বছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট বেড়েছে ৫৬ গুণ।

এছাড়া গত বছরের তুলনায় এ বছর বাজেটের আকার বেড়েছে ৯ কোটি ৮৮ লাখ ৫২ হাজার টাকা।বাজেটে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষে গবেষণা খাতে ১ কোটি ৫০ লাখ ও গবেষণা সরঞ্জামাদি খাতে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

এদিকে এ বছরের বাজেটে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৬১ কোটি ৮০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৭ কোটি টাকা আয় ধরা হয়েছে। 

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেছেন, আমি পূর্বেই এ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিয়েছিলাম। আমার সেই দৃঢ় প্রত্যয়ের অংশ হিসেবে ২০২১-২২ অর্থ বছরে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে গবেষণা খাতে এক কোটি ৫০ লাখ ও গবেষণা সরঞ্জামাদি খাতে চার কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির জন্য আমাদের গবেষণাগারগুলোর ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশীপ ও কোলাবরেশনের সুযোগ বাড়ানো হবে। আমার বিশ্বাস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকলেই এই অর্থ যথাযথ ব্যবহার করে আমাদের এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।

 

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬