বশেমুরবিপ্রবিতে ৫১ কোটি টাকার বাজেট, বরাদ্দ কমেছে

বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি © ফাইল ফটো

২০২১-২২ অর্থ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ৫১ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের বরাদ্দের তুলনায় দেড় কোটি টাকা কম।

এর আগে ২০২০-২১ অর্থ বছরে বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিলো ৫৩ কোটি ১০ লক্ষ টাকা। তবে চলতি অর্থবছরের বাজেটে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ কমলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদানকৃত অনুদানের (বিমক অনুদান) পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা বেড়েছে। চলতি অর্থ বছরে বিমক অনুদানের পরিমাণ ৩১ কোটি ৬০ লক্ষ টাকা যা পূর্বের অর্থ বছরে ছিলো ৩১ কোটি ৩৫ লক্ষ টাকা।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় এবং প্রারম্ভিক স্থিতি প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা কমেছে। ২০২০-২১ অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও প্রারম্ভিক স্থিতি ছিলো ২২ কোটি ৭৫ লক্ষ টাকা যা চলতি বছরে হয়েছে ২০ কোটি টাকা।

বাজেটে পূর্বের অর্থ বছরের তুলনায় বেতন ও ভাতাদি বাবদ সহায়তা এবং গবেষণা অনুদান বৃদ্ধি পেয়েছে। অপরদিকে পণ্য ও সেবা বাবদ সহায়তা এবং মোট মূলধন অনুদান হ্রাস পেয়েছে।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬