ওবায়দুল কাদেরকে কটূক্তি, নোবিপ্রবি কর্মকর্তা গ্রেপ্তার

১৯ জুন ২০২১, ০৫:১৫ PM
বামে ওবায়দুল কাদের ও ডানে নোবিপ্রবি কর্মকর্তা জিয়াউর রহমান সম্রাট

বামে ওবায়দুল কাদের ও ডানে নোবিপ্রবি কর্মকর্তা জিয়াউর রহমান সম্রাট © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ২টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন থেকে জিয়াউর রহমান ওরফে সম্রাট (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

এর আগে গতকাল শুক্রবার রাতে ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে অশ্লীল কটূক্তির অভিযোগ এনে জিয়াউর রহমানের বিরুদ্ধে কবিরহাট থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়রি (জিডি) হিসেবে অন্তর্ভুক্ত করে। জিয়াউর রহমান নোবিপ্রবির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) বিভাগের সহকারী পরিচালক হিসেবে কর্মরত। তিনি ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামের ইউছুফ ভূঁইয়ার ছেলে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া গণমাধ্যমকে বলেন, জিডির পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমানকে শনিবার বেলা ২টার দিকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে থানায় আছেন। ফেসবুকে দেওয়া পোস্টের বিরুদ্ধে যে জিডি হয়েছে, সে অনুযায়ী তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তা ছাড়া ওই কর্মকর্তা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অফিস না করেই এক নেতার দাপট দেখিয়ে মাস শেষে বেতন নিয়ে যান বলেও অভিযোগ আছে। নানা কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না বলে জানান উপাচার্য।

আরও দেখুন: 

ওবায়দুল কাদেরকে কটূক্তি, নোবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬