আবরার হত্যার দ্রুত বিচার দাবিতে ‘এক মুঠো ভাত’

১৮ জুন ২০২১, ০৮:৫৬ PM
বুয়েটে কর্মসূচি

বুয়েটে কর্মসূচি © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে স্বেচ্চাসেবী সংগঠন ‘অঙ্কুর ফাউন্ডেশন’।

আজ শুক্রবার (১৮ জুন) আবরার ফাহাদকে উৎসর্গ করে ‘এক মুঠো ভাত’ নামে সারাদেশে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচি থেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি জানানো হয়।

সকাল ১০টায় আবরার ফাহাদের পৈতৃক নিবাস কুষ্টিয়ার কুমারখালিতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর দুপুর আড়াইটায় বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

সেখানে বুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একটি অংশ উপস্থিত ছিলেন। একই সময় সারাদেশে অঙ্কুর ফাউন্ডেশনের প্রতিনিধিরা নিজ নিজ জেলায় এই কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শুরুতে ব্যাপক আন্দোলনের মুখে আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচারের কথা বলা হলেও এই ঘটনার প্রায় দুই বছর অতিবাহিত হতে চলছে, কিন্তু বিচার কার্যের তেমন অগ্রগতি হয়নি।সম্প্রতি আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় বুয়েট থেকে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটু ক্লাসে ফিরেছে। আববার হত্যার বিচারের দীর্ঘসূত্রতা ও সাম্প্রতিক ঘটনায় আমরা উদ্বিগ্ন।

মাবনববন্ধনে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী তানভীর এহসানুর রহমান বলেন, “আবরারের মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আবরার ফাহাদের মৃত্যুর পর বুয়েট আজকে রাজনীতি মুক্ত হয়েছে। আরও কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। কিন্তু আবরার ফাহাদের বিচার এখনও শেষ হয়নি। করোনা পরিস্থিতিতে আদালত বন্ধ থাকার কারণে সেটি দীর্ঘ হয়ে যাচ্ছে। আমরা আশা করব, দ্রুত সুষ্ঠু বিচার হবে।”

কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আবরারের বাবা অনেক আশা করে ছেলেকে পড়াশুনো করাতে বুয়েটে পাঠিয়েছিলেন। ওনার ছোট ছেলেকে আমরা পড়াশুনোর ব্যাপারে সাহায্য করার চেষ্টা করেছি। যেটা করা হয়নি, আবরারের জন্য বড় আয়োজন করে তার জন্য দোয়ার করার ব্যবস্থা করা। তাই আবরারের স্মরণে আমরা গরীর ও দুস্থ মানুষদের একবেলা খাবার বিতরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করছি।

মানববন্ধনে আবরার ফাহাদের বিভাগের শিক্ষার্থী আফরিনা আক্তার আনিকা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের দিনপঞ্জিকার একটি খুবই হতাশাজনক দিন হচ্ছে ৬ অক্টোবর ২০১৯।এদিনে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তবে এ হত্যার এক বছর নয় মাস অতিবাহিত হওয়ার পরও দেখা যাচ্ছে আমরা কোনো সুষ্ঠ বিচার পাচ্ছি না। আমরা আজকে এই কর্মসূচি থেকে দ্রুত তার বিচারকার্য শেষ আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence