পুলিশের এসআই হলেন শাবির ১৯ শিক্ষার্থী

১৭ জুন ২০২১, ০৬:৫৪ PM
পুলিশের এসআই হলেন শাবির ১৯ শিক্ষার্থী

পুলিশের এসআই হলেন শাবির ১৯ শিক্ষার্থী © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৯ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৭ জুন) সদ্য নিয়োগপ্রাপ্ত নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম রাহাত বিষয়টি নিশ্চিত করেন।

নিয়োগপ্রাপ্ত ১৯ শিক্ষার্থী হলেন- ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাদিক, নৃবিজ্ঞান বিভাগের মো. শরিফুল ইসলাম রাহাত, বাংলা বিভাগের আলমগীর হোসেন, সাদরুল আমিন, সমাজবিজ্ঞান বিভাগের আহসানুল হক আবির, শওকত আলী, চম্পক সরকার, লোক প্রশাসন বিভাগের মোহাম্মদ উজ্জ্বল, নুরুল আমিন, সুশান্ত রায়।

এছাড়া ইংরেজি বিভাগের আজিজুল হক রাজু, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ফখরুল আহমেদ, পরিসংখ্যান বিভাগের ইমরুল কায়েস ইমরান, সমাজকর্ম বিভাগের জাফর ইমাম বিপ্লব, মাসুদ আহমেদ, অর্থনীতি বিভাগের খুর্শেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের সালাউদ্দিন মিফতা, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শরিফুল ইসলাম হিমেল ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিবুল হাসান।

এর আগে, গত সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। চলতি মাস থেকেই তারা পুলিশের বিভিন্ন ইউনিটে এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন।

মো. শরিফুল ইসলাম রাহাত বলেন, শাবিপ্রবি থেকে আমরা ১৯ জন যোগদান করে সফলতার সঙ্গে মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করি। দেশমাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার যে শপথ আমরা করেছি, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সে শপথ রক্ষার চেষ্টা করব ইনশাআল্লাহ।

এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেয়ের হাতে পাটার নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • ০১ আগস্ট ২০২৬
দেশের প্রভাবশালী আলেমের শীর্ষে মামুনুল হক, তালিকায় আরও ৪ জন
  • ০১ আগস্ট ২০২৬