যবিপ্রবির পরিবহন প্রশাসক হলেন অধ্যাপক ড. মো: জাফিরুল ইসলাম

১৪ জুন ২০২১, ০৪:৩২ PM
ড. মো. জাফিরুল ইসলাম

ড. মো. জাফিরুল ইসলাম © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম। আজ সোমবার যবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম যবিপ্রবির পিইএসএস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি যবিপ্রবির নির্মাণাধীন মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট মর্যাদায় প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বও পালন করেন। অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম বৃত্তি নিয়ে ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে এমপিএড এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও ভারতের পাঞ্জাব প্রদেশের পাতিয়ালার নেতাজী সুভাষ ন্যাশনাল ইনস্টিউট অব স্পোর্টস থেকে অ্যাথলেটিকস উপর ডিপ্লোমা অর্জন করেন। বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর অর্জনকারী অধ্যাপক ড. মো: জাফিরুল ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুরের কৃতি সন্তান।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬