১০ মিনিটে ক্যান্সার শনাক্ত করে হার্ভার্ডে ডাক পেলেন শাবিপ্রবির শিক্ষার্থী

১০ জুন ২০২১, ০৫:৫২ PM
শিক্ষার্থী আবু আলী ইবনে সিনা

শিক্ষার্থী আবু আলী ইবনে সিনা © ফাইল ফটো

দশ মিনিটে ক্যান্সার শনাক্তের পদ্ধতি উদ্ভাবনের পর এবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং গবেষক হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী আবু আলী ইবনে সিনা। বৃহস্পতিবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করেন তিনি।

আবু আলী ইবনে সিনা বলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে যোগ দেয়ার অফার পেয়েছি। কাজ করব পৃথিবীর বিখ্যাত দুই ক্যান্সার ইনস্টিটিউট, হার্ভার্ড ইউনিভার্সিটির ডানা ফারবার ক্যান্সার ইনস্টিটিউট এবং কলম্বিয়া ইউনিভার্সিটির হার্ভার্ড আরভিন কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারে।

তিনি বলেন, সেখানে কাজের মূল উদ্দেশ্য হলো টেন মিনিট ক্যান্সার টেস্টকে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে তোলা। হার্ভার্ড এ সুযোগ পাওয়ায় ক্যান্সার টেস্টটি বাজারে আনার কাজটি ত্বরান্বিত হবে বলে জানান তিনি।

পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বুয়েট: এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আশুতোষ!

উল্লেখ্য, আবু আলী ইবনে সিনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কিছুদিন একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন। সেখানে স্থায়ী না হয়ে তিনি শাবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান তিনি। সেই সময় থেকে তিনি ক্যান্সার গবেষণা শুরু করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে ক্যান্সার গবেষণা চালিয়ে যাচ্ছেন।

এর আগে, দশ মিনিটে ক্যান্সার শনাক্তের পদ্ধতি নিয়ে আবু আলী ইবনে সিনার একটি গবেষণা ‘নেচার কমিউনিকেশন্স’ জার্নালে প্রকাশিত হওয়ার পর তা আন্তর্জাতিক প্রথম সারির গণমাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলে।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬