জমি সংক্রান্ত বিরোধের জেরে হাবিপ্রবি শিক্ষার্থীর বাবাকে হত্যার অভিযোগ

০২ জুন ২০২১, ১২:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

জমি সংক্রান্ত বিরোধের জেরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫ তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী আব্দুল আজিজের বাবা মো. ইয়াকুব আলীকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২ জুন) সকালে বাড়ির উঠানে ইয়াকুব আলীর লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত ইয়াকুব আলী দিনাজপুরের চিরিরবন্দর থানার উত্তর পলাশবাড়ী গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা।

এ বিষয়ে নিহতের ছেলে ও হাবিপ্রবি শিক্ষার্থী শাহরিয়ার আজিজ জানায়, কিছুদিন থেকেই জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের সাথে তাদর বিরোধ চলছিল। বিরোধের জেরে গত ২৮ মে প্রতিপক্ষের ৫-৬ জন তার মাকে বাড়িতে একা পেয়ে কুপিয়ে জখম করে। তার মা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দিনাজপুর চিরিরবন্দর থানায় তারা একটি মামলা দায়ের করেন।

তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই প্রতিপক্ষের লোকজন তাদের খুনের হুমকি দিয়ে আসছিলো। তিনি বিশ্ববিদ্যালয়ে এবং তার মা হাসপাতালে থাকায় বাবা ইয়াকুব আলী একাই বাসায় ছিলেন। এই সুযোগে বাবাকে হত্যা করে প্রতিপক্ষ। হত্যার পর এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে তার বাবার লাশ বাড়ির উঠানে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন শাহরিয়ার আজিজ।

এ বিষয়ে দিনাজপুর চিরিরবন্দর থানার ওসি হারিসুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। অভিযুক্ত আসামীরা এখনো পলাতক রয়েছে। আমরা তাদের খোঁজার চেষ্টা করছি।

এই ঘটনায় অভিযুক্তদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence