ঘরে ঢুকে অস্ত্রের মুখে মাভাবিপ্রবি ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার দুই যুবক

০১ জুন ২০২১, ০৭:৫০ PM

© প্রতীকী ছবি

শেরপুরে ঘরে ঢুকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) রাতে সদর উপজেলার একটি গ্রামে ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ মঙ্গলবার (১ জুন) দুপুরে ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সদর থানায় অপহরণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে সদর থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন শ্রীবরদী উপজেলার জিয়াউল ইসলামের ছেলে মো. মিনহাজ ও সদর উপজেলার আবদুল কুদ্দুসের ছেলে রুমান মিয়া।

জানা গেছে, প্রায় এক বছর ধরে শ্রীবরদী উপজেলার মিনহাজ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। মিনহাজকে বারবার নিষেধ করা হয়। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনি ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেন। এরপর গতকাল রাত নয়টার দিকে মিনহাজ তাঁর দুই বন্ধু রুমান ও বাপ্পীকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁর ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করেন।

এ সময় ছাত্রীটির চিৎকারে তাঁর স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মিনহাজ ও রুমানকে আটক করেন। এ সময় মিনহাজ তাঁর হাতে থাকা ছুরি দিয়ে ওই ছাত্রীর বাবাকে আঘাত করতে গেলে স্থানীয় লোকজন তাঁকে মারধর করেন। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ওই ছাত্রী নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় অপহরণ চেষ্টার মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে।

জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬