শাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

০৭ মে ২০২১, ০৭:৪৩ PM
আলমগীর কবির

আলমগীর কবির © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ মে) মধ্যরাতে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী।

মৃত আলমগীর কবির বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ও সৈয়দ মুজতবা আলী হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টা থেকে ৯টার মধ্যে তিনি গলায় ফাঁস লাগাতে পারেন। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে দীর্ঘদিনের মানসিক চাপে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬