ট্রাক চাপায় প্রাণ হারালেন যবিপ্রবি ছাত্র

২২ মার্চ ২০২১, ০৯:৫৮ AM
রুবেল হোসাইন

রুবেল হোসাইন © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রুবেল হোসাইন বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

রবিবার দিবাগত রাত ৯টার দিকে সাভারের জিরানি বাজার কলেজ রোড এলাকায় রুবেলকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রুবেলকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রুবেলের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

উপাচার্য রুবেলের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬