শাবিপ্রবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ

০৬ মার্চ ২০২১, ০৪:৫২ PM

© লোগো

বহিরাগত এক যুবকের বিরুদ্ধে গোসলরত অবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীর গোসলের ভিডিও দৃশ্য ধারণের অভিযোগ উঠেছে। সিলেট নগরীর একটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মেসে ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে গোসলের ভিডিও ধারণের চেষ্টা করে অভিযুক্ত যুবক। তবে তাকে এখনো শনাক্ত করা যায়নি।

জানা যায়, শুক্রবার (৫ মার্চ) রাতে গোসলের উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করেন ভুক্তভোগী ছাত্রী। গোসলের এক পর্যায়ে ভেন্টিলেটরে মোবাইলের ফ্লাশ লাইট দেখে চিৎকার করে উঠেন তিনি। এ সময় ভিডিও ধারণকারী যুবক তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে সিলেটের জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আমরা কয়েকজনের মোবাইল জব্দ করি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ভিক্টিম কেউই এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি।

সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রথম দফায় স্নাতক শেষবর্ষ এবং স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা চালিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় দ্বিতীয় দফায় ১ মার্চ থেকে প্রথম তিনটি বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। আবাসিক হল বন্ধ রেখে প্রশাসনিক এমন সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা সিলেট নগরীর বিভিন্ন জায়গায় মেসে উঠেছেন। এ সময় বেশিরভাগ মেয়ে শিক্ষার্থীদেরকে নানা দুর্ভোগে পড়তে হয়। পরীক্ষা শুরুর পর গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পার্শ্বস্থ ইনায়া মেনশনে ছাত্রী মেসে ঢুকে রুমের তালা ভাঙ্গা এবং এক ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করে বহিরাগত এক যুবক। ১৯ ফেব্রুয়ারি সুবিদবাজারে নূরানী পুকুরপারের ১০/৯ ত্রয়ী কুঠিরে ছাত্রী মেস থেকে ল্যাপটপ, নগদ টাকা এবং জুয়েলারিসহ অন্যান্য জিনিস চুরির ঘটনা ঘটে। এছাড়াও গত দুই মাস সময়ের ভেতরে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা সমস্যার সমাধানে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি।

শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
পরকীয়ার অভিযোগ, ভাঙল মৌসুমী হামিদের সংসার
  • ২৫ মার্চ ২০২৬
২৫ মার্চের গণহত্যা এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক: নাহি…
  • ২৫ মার্চ ২০২৬
৫০ জনের অধিক যাত্রী নিয়ে ফেরি থেকে নদীতে পড়ল বাস
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের আবেদন যেভাবে করবেন
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence