স্মার্টফোন কিনতে ৮ হাজার টাকা পেল যবিপ্রবির ২২৪ শিক্ষার্থী

০৫ মার্চ ২০২১, ১২:১৯ PM

© ফাইল ফটো

করোনাকালীন সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে স্মার্টফোন কেনার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২২৪ শিক্ষার্থী সফ্ট লোন পেয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীকে সর্বোচ্চ আট হাজার টাকা করে সুদবিহীন এই ঋণ দেওয়া হয়েছে।

ঋণের জন্য মনোনীত যবিপ্রবির ২২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৯৫ জন শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বরের সাথে তাদের নামের মিল থাকায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অগ্রণী ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠানো হয়েছে। বাকি ২৯ জন শিক্ষার্থীর ব্যাংক হিসাবের সাথে নামের মিলা না থাকায় চেকের মাধ্যমে টাকা প্রদান করা হয়েছে।

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাঋণ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সুদবিহীন এই ঋণ দিচ্ছে। এর আগে যবিপ্রবি থেকে স্মার্টফোন কেনার জন্য আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের একটি তালিকা ইউজিসিতে পাঠায় যবিপ্রবি কর্তৃপক্ষ।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬