৩ শিক্ষার্থীকে সেলাই মেশিন দিয়েছে শাবির ‘‌কিন’

০৪ মার্চ ২০২১, ০৭:৪১ PM

© টিডিসি ফটো

সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র শিশু-কিশোরদের শিক্ষাদান নিশ্চিত করার লক্ষে নিজেদের প্রতিষ্ঠিত ‘কিন স্কুল’-এর একাদশ শ্রেণির তিন শিক্ষার্থীকে সেলাই মেশিন উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। পরে এসব শিক্ষার্থীকে সার্টিফিকেটও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ৪ মার্চ ) দুপুর দুইটায় ‘KIN সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২১’ এর আওতায় এ সেলাই মেশিন উপহার এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

এ সময় সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. জায়েদা শারমিন, অধ্যাপক ড. মুহসিন আজিজ খান, মো. আব্দুল্লাহ আল শোয়েব স্যার ও প্রভাষক তানভির হোসাইন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যাপক কাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র শিশু-কিশোরদের শিক্ষাদান নিশ্চিত করতে ‘চেনা হোক প্রতি মুখ শিক্ষার আয়নায়’ স্লোগানকে সামনে রেখে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় ‘কিন স্কুল’। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর ৫টি উইংসের মধ্যে অন্যতম এটি।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬