শাবিপ্রবির ছাত্রীকে আপত্তিকর মন্তব্য করায় ছাত্রলীগ নেতাকে নোটিশ

০৪ মার্চ ২০২১, ০৬:২৬ PM
শাবিপ্রবি

শাবিপ্রবি © ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে সর্তক করে নোটিশ দেয়া হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান স্বাধীনকে লিখিত নোটিশ দিয়ে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী সেল।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী সেলের সভাপতি অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।

অভিযুক্ত মেহেদী হাসান স্বাধীন বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ ছাত্রলীগের সভাপতি ও একই বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের অনুসারী।

অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় এক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে আমরা ঘটনাটি তদন্ত করি। তদন্তের মাধ্যমে ছাত্রীর অভিযোগের প্রমাণ মিলেছে। তাই আমরা মেহেদী হাসান স্বাধীনকে সাইবার বুলিংয়ের জন্য দোষী মনে করে তাকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের মতো অপরাধ থেকে দূরে রাখার জন্য বিষয়টি প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬