হাবিপ্রবিতে ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক বিধান চন্দ্র হালদার

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:২১ PM

© টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসির মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারকে ভিসির রুটিন দায়িত্ব পালনের আদেশ দেয়া হয়েছে। 

সোমবার (২২ ফেব্রুয়রি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

অফিস আদেশে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে অধ্যাপক ড. মু. আবুল কাসেম এর মেয়াদ গত ৩১ জানুয়ারি পূর্ণ  হওয়ায় উক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির শূন্য পদে পরবর্তী নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার  দৈনন্দিন রুটিন দায়িত্ব পালন করবেন। 

দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশ পেয়েছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো।

গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধা তন্বীকে নিয়ে ‘অশোভন মন্তব্য’, অধ্যাপক কাবেরি গ…
  • ০২ আগস্ট ২০২৬
রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬