ডুয়েটের সব পরীক্ষা বাতিল

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৪ PM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সকল পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা বাতিলের কথা জানিয়েছে ডুয়েট। আজ (২৩ জানুয়ারি) সকাল ১০টা হতে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল ২৪ ফেব্রুয়ারি হতে অনুষ্ঠেয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের চলতি সেমিস্টারের পরীক্ষা সমূহ এবং আজ ২৩ ফেব্রুয়ারি হতে অনুষ্ঠেয় পোস্টগ্রাজুয়েট প্রোগ্রামের চলতি সেমিস্টারের পরীক্ষাসমূহ ও অন্যান্য সকল ধরনের একাডেমিক পরীক্ষা স্থগিত করা হলো।

আরো বলা হয়েছে, পরবর্তী সেমিস্টারের ক্লাস সমূহ আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে অনলাইন ভিত্তিতে চালু হবে। আগামী ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের হল সমূহ খুলে দেয়া হবে। আগামী ২৪ মে থেকে শ্রেণিকক্ষে সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, পূর্বের রুটিন অনুযায়ী আগামী ৩ মার্চ থেকে চলতে সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল গ্রেপ্তার
  • ১৯ অক্টোবর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতার সম্মানী পাবেন কবে, জানালেন আন্তঃশিক্ষ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফেসবুকে যত্রতত্র পোস্ট-রিল? যেভাবে সাজাবেন ইচ্ছামতো
  • ১৯ অক্টোবর ২০২৬
তামিমের বার্তা ফাঁস করলেন বাংলাদেশ কোচ
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসি নন-ক্যাডারে ১৪ ক্যাটাগরিতে ১৩৫ পদে নিয়োগ দেবে কর্মকর…
  • ১৯ অক্টোবর ২০২৬