শাবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৫ PM
পূজা উদযাপন

পূজা উদযাপন © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় প্রতিমা স্থাপনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু এবং সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠান দিয়ে পূজার শেষ হয়।

এছাড়াও সকাল ৮টায় পূজা শুরু এবং ১০টায় পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রসাদ বিতরণ করা হয়। ‍পূজার শুরু থেকে শেষ পর্যন্ত মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পূজা দিতে আসেন।

পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক বর্মন অসীম বলেন, করোনা মহামারীর জন্য অন্যান্যবারের তুলনায় এবার বড় পরিসরে পূজা উদযাপন করতে পারিনি। অন্যান্য বছর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে উদ্দীপনা নিয়ে আমাদের পূজার মন্ডপে এসে ভীড় করতো। আমরাও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতাম। সন্ধ্যায় ক্যাম্পাসের বাইরের মানুষ পূজা শেষ করে আমাদের এখানে এসে প্রসাদ নিতো। আমরা এবার তাদেরকে প্রসাদ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আশারাখি দেশের প্রতিটি মানুষ অসাম্প্রদায়িকতা, অজ্ঞানতার অন্ধকার, কূপমণ্ডূকতা আর অকল্যাণকর সব বাধা পেরিয়ে একটি উন্নত সমাজ গঠনে এগিয়ে আসবে।

এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬
মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ইমামের
  • ০২ আগস্ট ২০২৬
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শি…
  • ০২ আগস্ট ২০২৬