চলতি সপ্তাহেই ভর্তি পরীক্ষার তারিখ জানাবে বুয়েট

১২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫২ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চলতি সপ্তাহেই ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। আগামী রবিবার অথবা সোমবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে আলোচনা করে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হবে বলে বুয়েটের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ওই সূত্র জানায়, আগামী ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় পরিষদের (এইউবি) বৈঠক রয়েছে। বৈঠকে দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাবেন। সেখানে বুয়েটও তাদের ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে দেবে। বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকের পূর্বেই বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একাডেমিক কাউন্সিল কাজ করছে। আগামী বুধবার পরীক্ষার সম্ভাব্য তারিখ সম্পর্কে আপনারা জানতে পারবেন।

নাম প্রকাশ না করার শর্তে বুয়েটের একাডেমিক কাউন্সিলের এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী রবিবার অথবা সোমবার একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি এখনো উপাচার্যের দপ্তর থেকে ঠিক করা হয়নি। একাডেমিক কাউন্সিলের ওই বৈঠকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হবে। সেটিই পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে উপাচার্য স্যার জানিয়ে দেবেন।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close