‘আল জাজিরার প্রতিবেদনে প্রধানমন্ত্রীকে জড়ানো মানা যায় না’

১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৭ AM
যবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন © টিডিসি ফটো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অযাচিত ও অপ্রাসঙ্গিকভাবে জড়িয়ে আল জাজিরা যে প্রতিবেদন প্রকাশ করেছে তা দেশের জন্য মানহানিকর। প্রধানমন্ত্রীকে জড়িয়ে এ ধরনের ভুলে ভরা, মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ‘হলুদ সাংবাদিকতা’ মানা যায় না।

মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষক নেতারা এসব কথা বলেন।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, ‘অল দ্য প্রাইমিনিস্টারস মেন’ শিরোনামে আল-জাজিরার পরিবেশিত সংবাদে মাননীয় প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে বহির্বিশ্বে তাঁকে হেয় করার জন্য বিশেষ কারো ইশারায় এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে। একটি বিশেষ কুচক্রীমহল দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। যবিপ্রবি শিক্ষক সমিতি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. এস এম নুর আলম বলেন, যাঁরা বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে দুঃসাহস দেখায়, তাদের চক্রান্তে আল-জাজিরা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন, বানোয়াট, ফরমায়েশি প্রামাণ্যচিত্র বানিয়েছে। বাংলাদেশের আপামর জনসাধারণ এটাকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

যবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, ড. ইঞ্জ. বলেন, আল-জাজিরা কর্তৃক পরিবেশিত ‘অল দ্য প্রাইমিনিস্টারস মেন’ সংবাদে বাংলাদেশকে মাফিয়া স্টেট বলে অবহিত করা হয়েছে। যেটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে, এটা মেনে নেওয়া যায় না। এটা বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র।

মানববন্ধনে আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, প্রক্টর ড. সেলিনা আক্তার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন প্রমুখ।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence