খুবির শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিতে মানববন্ধন

২৬ জানুয়ারি ২০২১, ১১:২১ PM
মানববন্ধনে শিক্ষার্থীনা

মানববন্ধনে শিক্ষার্থীনা © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়। এসময় ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার খেলা বন্ধ কর’, ‘খুবিতে ছাত্র-শিক্ষক বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল কর’, ‘বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের অধিকার খর্ব করা বন্ধ করতে হবে’ সম্বলিত নানা প্ল্যাকার্ড বহন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে খুবির শিক্ষক-শিক্ষার্থীদেরকে বহিষ্কারের ঘটনাকে ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ বলে উল্লেখ করে বক্তারা বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলোর একটিও রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা প্রশাসনের বিরুদ্ধে নয়। বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থীদের জায়গা হয়, তাহলে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের দাবি আদায়ের কথা বলে বহিষ্কার হবে কেন? বিশ্ববিদ্যালয়গুলো যেন বহিষ্কারের কারখানা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে স্বৈরাশাসন ঝেকে বসেছে তারই প্রমাণ খুবি শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ।’

উল্লেখ্য, পাঁচ দফা আন্দোলনে যুক্ত থাকার কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের মোহাম্মদ মোবারক হোসেন নোমান (১৮ ব্যাচ) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ইমামুল ইসলামকে (১৭ ব্যাচ) অসদাচরণের অভিযোগে বহিষ্কার করা হয়। এ প্রেক্ষিতে গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন বহিষ্কৃত দুইজন শিক্ষার্থী।

ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬