স্বাস্থ্যবিধি মেনে শাবিপ্রবিতে পরীক্ষা শুরু

১৭ জানুয়ারি ২০২১, ০৩:২৭ PM
স্বাস্থ্যবিধি মেনে শাবিপ্রবিতে পরীক্ষা শুরু

স্বাস্থ্যবিধি মেনে শাবিপ্রবিতে পরীক্ষা শুরু © টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) থেকে এ পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান ও একই বিভাগের অধ্যাপক ড. আসিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

হল পরিদর্শনকালে উপাচার্য সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের ধন্যবাদ জানান। এর আগে গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লেগে নিহত ৫, এখনো নিখোঁজ ৪১
  • ০২ আগস্ট ২০২৬
‘কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে জুলাই আন্দোলনের একক দাবিদার …
  • ০২ আগস্ট ২০২৬
শিক্ষকরা বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন কবে, জানাল টেলিটক
  • ০২ আগস্ট ২০২৬
মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬